কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার উজিরপুর কড়ুইবন রাস্তার মাথায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন উপজেলার উজিরপুর ইউনিয়নের বাটবাড়ি গ্রামের আবুল হাশেমের ছেলে।
পুলিশের দাবি, সাদ্দাম হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় ১২টি মাদক মামলা রয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সাল সাংবাদিকদের জানান, রাতে উজিরপুর কড়ুইবন এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সাদ্দাম হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেনসিডিল, একটি পাইপগান ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
অপর ঘটনায় কুমিল্লা মহানগরীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহাগ ওরফে কারফু সোহাগ গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন।
শুক্রবার দিনগত রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ‘ময়লার খিল’ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
সোহাগ কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় এলাকার মানছু মিয়ার ছেলে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবু সালাম মিয়া সাংবাদিকদের জানান, সোহাগ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধের সময় ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়েছে। পরে উদ্ধার করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed