জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দের দাবী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ফ্রন্ট মহানগরের সভাপতি পাপ্পু চন্দের সভাপতি ও ছাত্রনেতা সঞ্জয় শর্মার পরিচালনায় মানববন্ধন কর্মসুচী চলাকালীন সময়ে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, মহানগর ছাত্রফ্রন্ট নেতা অমিত মোহন্ত, শাহ খুররম ডিগ্রি কলেজের আহবায়ক এনামুল হক সামি। এসময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আজহারুল হক চৌধুরী সাকিব, মদন মোহন কলেজ মাখার আজির আহমদ, দীপু দাস, এমসি কলেজ শাখার সুব্র দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ৪৫জন ছাত্রের মধ্যে ৫ম শ্রেণিতে উত্তীর্ণ হতে না হতেই অর্ধেক জড়ে পড়ে। দেশে এখনও ২৫ হাজার গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। একুশ হাজার স্কুলে প্রধান শিক্ষকের পদ খালি। মাত্র ৩২৩টি মাধ্যমিক স্কুল সকরারি করা হয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার বাণিজ্যকরণ আরও প্রকট। বক্তারা বলেন, প্রতি বছর বাড়ছে বাজেটের আকার। কিন্তু শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কমে যাচ্ছে। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী আমাদের মতো উন্নয়নশীল দেশে শিক্ষা খাতে ২৫% বরাদ্দের দাবি সরকার অস্বীকার করে যাচ্ছে। বক্তারা আগামী বাজেটে শিক্ষা খাতে ২৫% বরাদ্দের জন্য সরকারের প্রতি আহŸান জানান।
সমাবেশে বক্তারা আগামী ৩ জুন শিক্ষাখাতে ২৫% বরাদ্দের দাবিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানে উপস্থিত থাকার আহবান জানান।
Related News
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More
সিলেটের পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা সিউক চেয়ারম্যান কয়েস লোদীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগীRead More



Comments are Closed