ফখরুদ্দিন বিরিয়ানিকে ৫ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বেইলি রোডের ফখরুদ্দিন বিরিয়ানি মেয়াদোত্তীর্ণ পচা ও ছত্রাকপড়া টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করে কাবাব তৈরি করায় পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর বেইলি রোডের ফখরুদ্দিন বিরিয়ানি কারখানায় অভিযান চালিয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই সাজা দেন।
এর আগে সকাল ১১টার দিকে শান্তিনগর বাজারে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে একটি হলুদ-মরিচ ভাঙানোর কারখানায় দেখা যায়, পচা টোস্ট বিস্কুট ভাঙানো হচ্ছে। পরে কারখানার মালিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এগুলো ফখরুদ্দিন বিরিয়ানি প্রতিষ্ঠানে কাবাব তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এরপরই অভিযান চালানো হয় ফখরুদ্দিন বিরিয়ানিতে।
এছাড়া শান্তিনগরের ছয়টি মাংসের দোকানে অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ফখরুদ্দিন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। অনেক বড় বড় স্থানে এই প্রতিষ্ঠানের খাবার নেওয়া হয়। এমন একটি প্রতিষ্ঠানের খাবারে এভাবে ভেজাল মেশানো হবে, সেটা কোনোভাবেই কাম্য নয়। এই প্রতিষ্ঠানের ম্যানেজারকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন কাজ করা হলে এর চেয়েও বড় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
তিনিত আরও বলেন, সকালে প্রথমে শান্তিনগর বাজারে অভিযান চালানো হয়। সেখানে গরুর মাংস ৪৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল। এছাড়া ফ্রিজে রেখে দীর্ঘদিনের মাংস বিক্রির অভিযোগ পাওয়া যায়।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed