Main Menu

‘হালাল পানীয়’ রুহ্ আফজার বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াক্‌ফ) বহুল ব্যবহৃত পানীয় রুহ্ আফজার বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা হয়েছে।

বিশ্বের শ্রেষ্ঠ হালাল পানীয়, ৩৫ ফলের রস দিয়ে তৈরি সহ নানা ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার ও ওয়েব সাইটে মিথ্যা তথ্য প্রকাশের দায়ে এ মামলা করা হয়।

গত বুধবার (৩০ মে) বিশুদ্ধ খাদ্য আদালতের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহা. কামরুল হাসান এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৬ মে ভেজাল বিরোধী অভিযানের সময় সন্দেহবশত ‘রুহ আফজা স্বাস্থ্যকর ফলের শরবত’ সংগ্রহ করেন। এ শরবতের দাম ৮৮০ টাকা। পরে এ পণ্য সম্পর্কে খোঁজ নিয়ে দেখা গেছে, বিভিন্ন পত্রপত্রিকা, টিভি ও ইউটিউবে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করে প্রস্ততকারক প্রতিষ্ঠান। এমনকি বিভিন্ন মূল্যবান ঔষধি গাছের নির্যাস আছে বলে বিজ্ঞাপনে উল্লেখ করা হয়। অথচ আসল পণ্যের সঙ্গে এসব বিজ্ঞাপনের কোনো মিল নেই। এটি এক ধরনের ধোঁকা।

এ ছাড়া এর কার্যকারিতা সম্পর্কে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রোজা রাখার পর এটি পান করলে পানি শূন্যতা, ক্লান্তি দূরসহ প্রায় ৫০টি রোগের উপশম হয়। অথচ কিভাবে রোগ দূর হয় তার কোনো ব্যাখ্যা নেই।

ফ্রুট সিরাপ ও শরবত এত রোগের ওষুধ হতে পারে না বলেও মামলাকারী উল্লেখ করেন।

Share





Related News

Comments are Closed