ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী পরিবহনে আজ শুক্রবার (১ জুন) থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। যা সকাল ৮টা থেকে শুরু হয়ে, চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত।
ঈদের পরের ফিরতি যাত্রার টিকেট বিক্রি হবে ১০ থেকে ১৫ জুন পর্যন্ত। আজ শুক্রবার বিক্রি করা হবে ১০ জুনের টিকেট। ১ জুন দেওয়া হবে ১০ জুনের টিকিট। ২ জুন দেওয়া হবে ১১ জুনের, ৩ জুন দেওয়া হবে ১২ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের ট্রেনের টিকিট।
অপরদিকে ঈদ উদযাপন শেষে যাত্রীদের ফিরতি টিকিট ১০ জুন দেওয়া হবে ১৯ জুনের টিকিচ, ১১ জুন দেওয়া হবে ২০ জুনের, ১২ জুন দেওয়া হবে ২১ জুনের, ১৩ জুন দেওয়া হবে ২২ জুনের, ১৪ জুন দেওয়া হবে ২৩ জুনের এবং ১৫ জুন দেওয়া হবে ২৪ জুনের অগ্রিম ফিরতি ট্রেনের টিকিট।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শরিফুল আলম জানান, ৩০ রোজা পূর্ণ হলে আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার কথা। সে হিসেবে ট্রেন যাত্রীদের সেবা নিশ্চিত করতে রেল মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শরিফুল আলম আরও বলেন, এবার রেলপথে ভ্রমণে একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। আর ট্রেন ছাড়তে দেরি হলে রাখা হয়েছে বিকল্প ট্রেনের ব্যবস্থা। একই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাতিল করা হয়েছে রেল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে নির্দিষ্ট সময়ে এবার ট্রেন ছাড়বে। অন্য রুটেও তেমন কোনো সমস্যা নেই। তবে ঢাকা-লালমনিরহাট রুটে ট্রেন ছাড়তে একটু বিলম্ব হয়। এটা নিরসনে আমরা বিকল্প ট্রেন রেখেছি। বিলম্ব হলেই বিকল্প ট্রেন পরিচালনা করা হবে।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed