Main Menu

সিলেটে অসামাজিকতার দায়ে চার নারীসহ আটক ১০

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজার ও দক্ষিণ সুরমা এলাকায় দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিএম হামিদুর রহমান ও এসআই মোহাম্মদ জানু মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের দুটি টিম বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।

Manual3 Ad Code

অভিযানকালে জিন্দাবাজার পয়েন্টস্থ হোটেল রাজমনি (আবাসিক) থেকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ৮ জনকে আটক করে। তন্মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে এবং দক্ষিণ সুরমা থানাধীন হোটেল সেতারা (আবাসিক) থেকে হোটেলের ম্যানেজার ও এক নারীকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় আটক করে।

Manual7 Ad Code

আটককৃতরা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার ডুমরাকান্দি গ্রামের এসু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩২), সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪২), জকিগঞ্জ উপজেলার বরচালিয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে সজল পাল (৩২), গাজীপুর জেলার জয়দেবপুর থানার আউটপাড়া গ্রামের আবুল হোসেনের আরমান হোসেন (২৭), সুনামগঞ্জ সদর উপজেলার কালিপুর গ্রামের হোসেন আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), জগন্নাথপুর উপজেলার ভবানীপুরের মৃত নূর হোসেনের মেয়ে জান্নাত (২০), সিলেটের ওসমানীনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত রাধিকার পালের মেয়ে মিতালী রানী পাল (২২), কুমিল্লার মুরাদনগর থানার আবুল হোসেনের মেয়েনুসরাত জাহান প্রীতি (২০), চাদপুরের শাহরাস্তি উপজেলার আবুল কাশেমের ছেলে আলী হোসেন (৪৫) ও নওগাঁ জেলার লস্করপুর গ্রামের আফসার চৌধুরীর মেয়ে নুপুর চৌধুরী লিমা (২০)। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code