অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাস ৯৫.৩০%
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণের হার ৯৫.৩০ শতাংশ।
বৃহস্পতিবার (৩১ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ৬৭৪টি কলেজের ৩ লাখ ২৭ হাজার ৮৮৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে নিয়মিত ১ লাখ ৯২ হাজার ৭৫৬ জন, মানোন্নয়ন ১ লাখ ২৪ হাজার ২০২ জন, অনিয়মিত ১০ হাজার ৯২৮ জন। পরীক্ষা কেন্দ্র ছিল মোট ২৩৪টি।
প্রকাশিত ফল বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuhp2 Roll লিখে 16222 নম্বরে Send করে এবং সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে ফল জানা যাবে।
এতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনও ভুল বা অসঙ্গতি পরিলক্ষিত তা সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখে।
প্রকাশিত ফলাফলে কারো কোনও আপত্তি বা অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর জানাতে হবে।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed