Main Menu

সিকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সাথে ছাত্রছাত্রীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে জরুরী এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার মধ্যে ছাত্রদের হল ত্যাগ করতে এবং শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছে।

সিকৃবি রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। সেই সাথে হলে অবস্থানকারী ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। স্থগিত করা হয়েছে পূর্বনির্ধারিত বিভিন্ন ক্লাস ও পরীক্ষা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সিকৃবিতে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধ চলছে। এ নিয়ে ক্যাম্পাসে তুমুল উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed