সিকৃবিতে অর্থ কমিটির সভা
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভাইস চ্যান্সেলর সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অর্থ সংক্রান্ত এ সভায় সদস্য হিসেবে নিজেদের মতামত তুলে ধরেন বাংলাদেশ সচিবালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম প্রধান কাজী মনিরুল ইসলাম, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান খান, রূপালী ব্যাংক লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন হফকিন্স ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার ড. আহমদ আল কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক এ এন এম জয়নাল আবেদীন, সিকৃবির প্রধান প্রকৌশলী মোঃ ফয়জুর রহমান, আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম। সভার সার্বিক দায়িত্ব পালন করেছেন সিকৃবির অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা।
Related News
পরিবেশ রক্ষায় জাফলং-ডাউকি নদীতে নতুন বিধিনিষেধ জারি
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা জাফলং-ডাউকি নদীতে পরিবেশ ওRead More
শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিকRead More



Comments are Closed