Main Menu

রাঙ্গামাটিতে ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর পাঁচটার দিকে ইউনিয়নের বাঘাইহাট গঙ্গারাম করল্যাছড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সঞ্জীব চাকমা (৩০), স্মৃতি চাকমা (৫০) ও অটল চাকমা (৪০)।

এ সময় কানন চাকমা নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা পরিবর্তন ডটকমকে বলেন, ‘ভোরে আমাদের যুব ফোরামের সঞ্জীব, অটল ও স্মৃতিতে হত্যা করেছে জেএসএসের সংস্কারবাদীরা।’

তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কেদ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, ‘এটা ইউপিডিএফের নিজেদের ঝামেলা হতে পারে। এর সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা খুনোখুনিতে বিশ্বাসী নই।’

সাজেক থানার ওসি নুরুল আনোয়ার জানান, সাজেকে তিনজনকে গুলি করে হত্যার খবর তারা পেয়েছেন। লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।

Share





Related News

Comments are Closed