Main Menu

নূরুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটে জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন বাইপাস উপ-কমিটির সহ-সভাপতি নূরুল ইসলামকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ মে) দুপুরে গোয়াইনঘাট বাইপাস চত্বরে সিলেটে জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন বাইপাস উপ-কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাইপাস উপ-কমিটির সভাপতি সেরগোল আলমের সভাপতিত্বে ও শ্রমিক নেতা ফকরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন মাতুরতল বাজার কমিটির সভাপতি কামাল আহমেদ, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, সাঈদ আহমদ, মইনুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে নূরুল ইসলাম হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। অন্যথায় সকল শ্রমিক সংগঠন একত্রিত হয়ে সিলেট জেলার সড়ক-মহাসড়ক অবরোধ করে দেওয়ার হুশিয়ারি দেন।

Share





Related News

Comments are Closed