বাসের অগ্রিম টিকিট ৩০ মে থেকে
বৈশাখী নিউজ ডেস্ক: সবাই চায় প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে। তাই এ সময় ঘরমুখো মানুষের ভিড় থাকে প্রচণ্ড। আর এবারের ঈদ যাত্রায় বৃষ্টির আশংকা করছেন পরিবহন মালিকরা। এ জন্য আগে থেকেই বাসের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা।
রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের জন্য ৩০ মে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবেন পরিবহন মালিকরা।
এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোহেল তালুকদার জানান, পরিবহন কাউন্টারগুলো ৩০ মে থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু করবে। যাত্রীদের চাহিদা অনুসারে যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ বিক্রি চলবে। প্রথম দিন বিক্রি হবে ৭ জুন যাত্রার টিকিট। তবে বিআরটিসির বাসের আগাম টিকিট বিক্রির ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ জানান, মহাখালী বাস টার্মিনালে বাসের আগাম টিকিট বিক্রির ধরা-বাঁধা নিয়ম নেই। যেকোনো কোম্পানি চাইলে যেকোনো সময় আগাম টিকিট বিক্রি করতে পারবে।
এবার টিকিট নিয়ে মানুষ খুব একটা ভোগান্তিতে পড়তে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে দেশের চার মহাসড়কে অনেক সমস্যা রয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ৮ জুনের মধ্যে রাস্তা মেরামতের কাজ শেষ হবে।
Related News
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More



Comments are Closed