Main Menu

জিয়ার ৩৭তম মৃত্যুবাষির্কীতে ২ দিনের কর্মসূচী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দু’দিনের কর্মসূচি নিয়েছে সিলেট মহানগর বিএনপি।
কর্মসূচীর মধ্যে ৩০ মে বুধবার বেলা ২টায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং একই দিনে মহানগর বিএনপির পক্ষ থেকে বাগবাড়ীস্থ মামনি নিবাস এতিমদের নিয়ে ইফতার করা হবে।
এছাড়া ৩১ মে বৃহস্পতিবার মহানগর বিএনপির পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। দু’দিনের কর্মসূচি বাস্তবায়নে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed