সিলেটে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার রাতে এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঠানটুলা এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- কোম্পানীগঞ্জের মহিষখেড় গ্রামের মৃত আরজান আলী মোঃ সফিক মিয়া (৩৯), গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে
ইলিয়াছ (৩৪) এবং সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুরের মৃত অছির মিয়ার ছেলে লালা মিয়া (২৮)। তাদের কাছ থেকে ৪৩ বোতল বিদেশী মদ ও একটি সিএনজি উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬৪ হাজার ৫০০ টাকা। অভিযুক্ত আসামীরা দীর্ঘদিন যাবত এসএমপির বিভিন্ন থানা এলাকায় মাদক সেবীদের নিকট মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed