Main Menu

শশ্মনের জায়গা দখলের চেষ্টাকালে ২জন গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সনাতন ধর্মালম্বীদের শশ্মানের জায়গা দখলের চেষ্টাকালে থানা পুলিশ দুই দুর্বৃক্তকে গ্রেফতার করেছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার দুধের আউটা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে বজুল মিয়া ও তারই সহোদর আবদুর রশীদ।
তাহিরপুর থানার এসআই মো. মহিত মিয়া জানান, উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নে দুধের আউটা গ্রাম সংলগ্ন পার্শ্ববর্তী কয়েক গ্রামের সনাতন ধর্মালম্বীদের শশ্মানের জায়গা দখলকে কেন্দ্র করে থানায় অভিযোগ থাকার পরও বজুল তার সহোদর রশীদ ও তাদের লোকজন মিলে শুক্রবার সকালে শশ্নানের জায়গা দখলের চেষ্টা ও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

Share





Related News

Comments are Closed