সিলেটে ৬ দিন ধরে মা-মেয়ে নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই রোডস্থ কলবাখানী এলাকার ৭০নং বাসা থেকে মা ও মেয়ে ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মায়ের নাম হনুফা বেগম (৩৫) ও তার শিশু কন্যার নাম সুমনা আক্তার পুষ্প (৮)।
জানা যায়, গত ২০ মে রোববার বেলা ২টার দিকে বাসা থেকে অভিমান করে মেয়ে সমুনা আক্তার পুষ্পকে নিয়ে বের হয়ে যান হনুফা বেগম। সারাদিন বাসাতে না ফেরায় আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে নিখোঁজ হনুফা বেগমের ছেলে আসলাম আহমদ জানান, ২০মে দুপুরে তার ছোট বোনকে সাথে নিয়ে তার মা বাসা থেকে রাগ করে চলে যান। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। কেউ তাদের সন্ধান পেলে আসলাম আহমদ-০১৭৬৪-৩০৯১১৪, ০১৭১৯-৮৯৪৩৯৪ নাম্বার মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed