ইলিয়াাস আলীর বাসায় তল্লাশীর প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর ঢাকার বনানীস্থ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তল্লাশীর চেস্টা ও পরিবারের সদস্যদের হয়রাণীর প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে মিছিলটি নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ অনুষ্টিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম এবং এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা শেখ শামসুদ্দীন শামসুলের যৌথ পরিচালনায় অনুষ্টিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা, মহানগর ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশী, ছদরুল ইসলাম লোকমান, রিয়াজ উদ্দীন ইমরান, সুমেল আহমদ, শাহিদ আলী, সৌরভ আহমদ লাকী, আলাল আহমদ, আব্দুল কাদের, সৈয়দ মিনহাজ, জুনায়েদ আহমদ, লায়েক আহমদ, সায়েব খান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আলী রুবেল, রুমন আহমদ, নজরুল ইসলাম, হাবিবুর রহমান সবুজ, ফয়ছল আহমদ, রাসেল আহমদ, আব্দুল কাওছার সাজন, কামরুজ্জামান রুহেল, তারেক আহমদ, মনির মিয়া, সুজন আহমদ, জাহেদুর রহমান, শহীদ নুর, নাঈম, মাইদুল প্রমুখ।
সমাবেশে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর ঢাকার বনানীস্থ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অহেতুক তল্লাশী ও পরিবারের সদস্যদের হয়রাণীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানান।
এদিকে, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদী লুনার ঢাকার বাসভবনে (সিলেট হাউজ) গভীর রাতে সাদা পোষাকধারীদের তল্লাশীর চেষ্ঠার প্রতিবাদে বিশ্বনাথ উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের পুরান বাজারস্থ দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
যুবদল নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস শহিদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া, যুবদল নেতা মাসুদ আহমদ সুমন, আইন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য ইমরান আহমদ সুমন, জুনেদ আহমদ জুনু, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আখতার আহমদ, সাধারণ সম্পাদক একে রাজু, ছাত্রদল নেতা জে.এস.বি মিজান।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, রহিম মিয়া, জাহেদ,আরশ আলী, শহিদুল ইসলাম, এমদাদুর রহমান, লুৎফুর রহমান, কলেজ ছাত্রদল নেতা নাঈম, শাহিন, রিংকু দেব, কামরুল, এবাদুর, আলী হোসেন, জাহেদ, হাবিব রহমান প্রমুখ।
অপরদিকে, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর রাজধানীর বনানীস্থ ‘সিলেট হাউসে’ গোয়েন্দা পুলিশের তল্লাশির ঘটনায় প্রতিবাদ সভা করেছে বিশ্বনাথ বিএনপি। বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার সারোয়ার হোসেন চেরাগ এর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক হাজি আব্দুল হাই এর পরিচালনায়, ২৩মে বুধবার বিএনপির অস্হায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি এম.ইলিয়াস আলীকে গুম করেও ক্ষান্ত হয়নি বর্তমান বাকশালী সরকার। সরকারের হীন ও অসৎ উদ্দেশ্যে বাস্তবায়ন করতে রাতের আঁধারে একটি নিরীহ পরিবারকে হয়রানী করা কিসের ইঙ্গিত বহন করে। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসীনা রুশদী লুনা অসুস্থ থাকাবস্থায় গোয়েন্দা পুলিশের সদস্যদের দিয়ে তার বাসায় তল্লাশির ঘটনাটি নজির বিহীন। ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হলে বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির নেতা আলাউদ্দিন, লামাকাজি ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আশিক আলী, সাংগঠনিক সম্পাদক ফয়জুল হক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নানু মিয়া, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, মইনুল হক, সালেক মিয়া, বাবুল মিয়া, সুমন আহমদ,
শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক আনসার আলী, বাবুল মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, উপজেলা ছাত্রদের সদস্য সাইদ আহমদ, কিরন বৈদ্য, বকুল আহমদ, জুনেদ আহমদ, কামাল আহমদ, মাসুম আহমদ, ফরহাদ আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি রাসেল আহমদ, ছাত্রদল নেতা শাহীনুর পাশা চৌধুরী, মাসুৃম আহমদ, নয়ন, ইমরান, জাহেদ, শিমুল প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed