‘রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দ এবং বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ লালদীঘিরপাড়, কালীঘাট, আমজাদ আলী রোড ও চাল বাজার এলাকার বাজারসমূহ পরিদর্শনকালে এমন মন্তব্য করেন তাঁরা।
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখা এবং ভোক্তা সাধারণকে মানসম্পন্ন পণ্য সরবরাহের লক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এলাকাভিত্তিক বাজার পরিদর্শন কর্মসূচিকালে চেম্বার সভাপতি বলেন, রমজান মাস ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে পবিত্রতা রক্ষার মাস। এ মাসে ভোক্তা সাধারণকে ন্যায্যমূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ করা একান্ত প্রয়োজন।
তিনি আরো বলেন, ব্যবসায়ীগণ সততার সাথে ব্যবসা পরিচালনা করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। তিনি পাইকারি বাজারের সাথে সঙ্গতি রেখে সহনীয় পর্যায়ে মুনাফা গ্রহণ করে খুচরা বাজারে পণ্য বিক্রয় করার আহবান জানান।
পরিদর্শনকালে পাইকারি বাজারের বিক্রেতাগণ জানান, বর্তমানে চিনি প্রতি কেজি সর্বনিম্ন ৫২ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৯৪.৫০ টাকা, পিঁয়াজ প্রতি কেজি ১৫ টাকা, রসুন ৫৮ টাকা, আদা ৭৫ টাকা, মসুরি ডাল ৫১ টাকা, খেজুর ৬৯ টাকা ও আলু প্রতি কেজি ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, পর্যায়ক্রমে আগামী ২৭-৩১ মে পর্যন্ত চেম্বার নেতৃবৃন্দ সিলেট শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করবেন। এ সময় বাজার পরিদর্শনে অংশগ্রহণ করেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহসভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক, পরিচালক মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, হুমায়ুন আহমেদ, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. দিলওয়ার হোসেন, চালবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী ফারুক আহমদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও বিএসটিআই এর সহকারী পরিচালক প্রকৌশলী রকিবুল ইসলাম রিপন।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed