Main Menu

শ্রীমঙ্গলের কালাপুর ইউপির বাজেট ঘোষনা

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষনা করেন।
বাজেট অনুস্টানে বক্তব্য রাখেন সনাক সদস্য জহর তরফদার, সনাক সদস্য মো: রহমত আলী, মো: বদরুল আলম, স্বজন সদস্য এসএ হামিদ, নারী ইউপি সদস্য সাহিদা এবং ৫নং ওয়ার্ডের সদস্য ছাদ মিয়া রেনু, ৫ নং ওয়ার্ডের সদস্য মো: ফিরোজ মিয়া, ৯ নং ওয়ার্ডের সদস্য মো: আনোয়ার হোসেন। ইউপি সচিব শ্যামল চন্দ্র পাল পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনসাধারণের সমক্ষে তুলে ধরেন। তিনি ইউনিয়নের ১ কোটি ২৬ লক্ষ ২৫ হাজার ৫০৯ টাকার বাজেট ঘোষন করেন। তিনি বলেন, চাহিদার ভিত্তিতে বাজেট প্রস্তুত এবং তার বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেজ্ঞের সম্মূখীন হতে হয় ইউনিয়ন পরিষদকে। জনগণের চাহিদার প্রতিফলন ঘটানো, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়নের জন্য শ্রীমঙ্গল সনাক তথা টিআইবি কালাপুর ইউনিয়ন পরিষদে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এজন্যে তিনি সনাককে আন্তরিক ধন্যবাদ জানান।

Share





Related News

Comments are Closed