Main Menu

দক্ষিন সুরমায় ইয়াবাসহ দুই যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার ‘হোটেল ছায়ানীড়’ এর একটি কক্ষে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্যমনগর গ্রামের আশিক আলীর ছেলে রেজাউল করিম (৩২) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া গ্রামের এখলাছ মিয়ার ছেলে শাহ আলম (২২)।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তাদের দুজনকে দক্ষিণ সুরমা থানায় মামলামূলে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed