দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার নামকস্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কামাল হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় প্রায় ১ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার এলাকায় এঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক সিলেটের গোয়াইনঘাট উপজেলার মৃত্তিমহল গ্রামের বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেট গামী ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-২২৭১) ও সিলেট থেকে ঢাকাগামী বৈদ্যুতিক খুঁটি বুঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট১১-২২৮৭) ঢাকা-সিলেট মহাসড়কের মডেল বাজার নামকস্থানে পৌঁছামাত্র উভয় ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় ট্রাক গুলো দুমড়ে মুচড়ে যায়। এতে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের চালক কামাল হোসেন (৩২) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। উভয় পাশে আটকা পড়ে কয়েক শতাধিক যানবাহন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক চালকের লাশ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই এক ট্রাক চালক মারা যায়। পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নি। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed