Main Menu

সিলেটে নকল ঘি কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে একটি নকল গাওয়া ঘি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ মে) দুপুরে এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক ইমনের সমন্বয়ে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল নগরীর ঘাসীটুলা লামাপাড়া এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে নির্মল বাবু ঘোষ গাওয়া ঘি তৈরীর কারখানাকে নকল ঘি তৈরীর অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নকল ঘি তৈরীর কারখানা থেকে ১৯৫ কেজি ভেজাল ঘি এবং ঘি তৈরীর বিভিন্ন রং ও কেমিক্যাল জব্দ করে র‌্যাব।
আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

Share





Related News

Comments are Closed