কমলগঞ্জে ৭০ পুরিয়া গাজাসহ আটক ৬
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে রাতে ক্রয় বিক্রয়কালে ৭০ পুরিয়া গাজাসহ ৬জন গাজা ক্রেতা ও বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার (২০ মে) রাত ৯টায় শমশেরনগর চা বাগানের গীর্জা ঘরের অদূরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদের আটক করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, এসআই শাহ আলম, এসআই আবু সায়েম মোহাম্মদ আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শমশেরনগর চা বাগানে অভিযান চালান। রাত ৯টায় এ চা বাগানের গীর্জাঘরের সামনে মুন্না রেলীর বাসার সামনে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬জন গাজা ক্রেতা ও বিক্রেতাকে আটক করেন।
আটককৃত গাজা ক্রেতা বিক্রেতারা হলো, ফখর উদ্দীন লাবুল (৩৫), সাইফুর ইসলাম ঝুলু (৪৮), আনোয়ার হোসেন (৫৫), ফারুক মিয়া (৩৬), আকমল হোসেন (৪৫) ও আব্দুল মন্নান (৫৮) এদের মধ্যে। আকমল হোসেনের বাড়ি পতনউষার ইউনিয়নে আর বাকি ৫ জনের বাড়ি শমশেরনগর ইউনিয়নে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী গাঁজাসহ ৬ জনের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন রাতের মধ্যেই তাদের কমলগঞ্জ থানায় প্রেরণ করা হয়। এদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও হয়েছে।
মামলার বাদী এএসআই আয়াজ মাহমুদ বলেন, আটকৃতদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালেই মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed