সিলেটে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ১৪ বছর পূর্তি আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশে নিযুক্ত সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ১৪ বছর পূর্তি আজ ২১মে। ২০০৪ সালের এই দিনে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে জুমার নামাজ শেষে বেরিয়ে আসার পথে জঙ্গি হামলার শিকার হন বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ কূটনীতিক। হামলায় আনোয়ার চৌধুরী প্রাণে বাঁচলেও প্রাণ হারান এক পুলিশ পরিদর্শকসহ ৩ জন। তারা হলেন- পুলিশ পরিদর্শক কামাল উদ্দিন, কলেজ ছাত্র রুবেল মিয়া ও দিনমজুর হাবিল মিয়া। আহত হন-আনোয়ার চৌধুরী ও সিলেটের তৎকালীন জেলা প্রশাসক আবুল হোসেনসহ অন্তত ৭০ জন।
এরই মধ্যে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচার শেষ হয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলওয়ার হোসেন রিপনের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে ২০১৭ সালের ১২ এপ্রিল। এ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মুফতি মফিজুর রহমান ও আবু জান্দাল। এ ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলাটি এখনো আদালতে বিচারাধীন।
আনোয়ার চৌধুরী বর্তমানে বৃটিশ শাসিত আইমান আইল্যান্ডের গভর্ণর হিসাবে দায়িত্ব পালন করছেন।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed