Main Menu

সিলেটে ৩২ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আটককৃত ৩২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ মে) রাত সাড়ে ৯ টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী, এসএসপি নাহিদ হাসান ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমনের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩২ সেবনকারীকে সর্বনিম্ন ১৫ দিন থেকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলো- রাতুল মিয়া (২৫), সাবুর হিম (২০), হাবিবুর রহমান (২৩), মো. আবুল হোসেন, মো. রাসেল (২৬), মো. বদি হোসেন (২৪), রহিম উদ্দিন (২০), সাজ্জাদ নূর (১৮), মো. বাবুল মিয়া (৩০), সেবুল মিয়া (২২), গোপাল পাল (৩০), মো. সেন্টু মিয়া (২০), আব্দুল লতিব (৫২), মো. জুয়েল (১৯), মো. সালাহ উদ্দিন (২০), মো. দুলাল আহমদ (৪৫), কবির আহমদ (২৭), উনু মিয়া (৩০), মো. আলী হোসেন (৩৫), স্বপন পাল (৩৫), রনি আহমদ (২৫), আম্বর আলী (৪০), মো. হুমায়ুন কবির ভূইয়া (৪৮), মো. শামিম আহমদ (৩৬), নুরুল ইসলাম (৩২), মো. আখতার হোসেন (৫০), মো. সেলিম মিয়া (৩০), মো. সুহেল রানা (৩২), রাজন চক্রবর্তী (২৫), জব্বার আলী (৫০), বিলাল আহমদ (৩৯) ও মিরা (৪৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৬২০ গ্রাম গাঁজা, ৮ লিটার দেশীয় মদ, ১৭ টি মোবাইল ফোন ও ১৭ টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব।
এ ব্যাপারে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখা ও সেবন করার অপরাধে অভিযুক্তদেরকে বিভিন্ন মেয়াদে দন্ড দিয়েছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস পূর্বক দন্ডিত মাদকসেবীদের সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed