‘সরকার পতনের আন্দোলন সিলেট থেকেই শুরু হবে’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের হয়রানী মূলক আচরণে সাধারণ মানুষ অতিষ্ঠ। মানুষ ব্যক্তি স্বাধীনতা ও সুন্দর পরিবেশে বেঁচে থাকার অধিকার চায়। সে অধিকার খর্ব করেছে জোরপূর্বক জনগনের ঘারে চাপানো বিনা ভোটের সরকার। অধিকার আদায় করতে আন্দোলনের বিকল্প নাই। আন্দোলনের মধ্যদিয়ে ন্যায্য অধিকার আদায় করতে হবে। পবিত্র রমজান মাসেও তিন বারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকেও কারাগারে অবস্থান করতে হচ্ছে। উচ্চ আদালত জামিন মঞ্জুর করার পরেও তিনি মুক্তি পাচ্ছেন না। সুবিধা অনুযায়ী চিকিৎসা থেকেও বঞ্চিত রয়েছেন। তাই সরকার পতনের আন্দোলন পবিত্র মাটি সিলেট থেকেই শুরু হবে এবং সধারাণ মানুষ এই আন্দোলনকে সমর্থন করবে।
শুক্রবার (১৮ মে) পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট নগরীর দরগা গেইটস্থ হোটেল হলিসাইড এর হলরুমে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট শাখার উদ্যেগে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট এর আহবায়ক ডাঃ মোঃ শামীমুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন। পেশাজীবি পরিষদ সিলেট এর সদস্য সচিব অধ্যাপক ডাঃ মোঃ শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা সধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল, ডাঃ মোঃ মোসাদ্দেক চৌধুরী, এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, প্রফেসর ড. রাশেদ হাসনাত, এডভোকেট মোঃ অতিকুর রহমান শাবু, শবিপ্রবি’র অধ্যাপক ড. আশরাফ উদ্দিন, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, বিশিষ্ট সাংবাদিক মোঃ বদরুদ্দোজা বদর সহ ডাক্তার, প্রকৌশলী, আইজীবি, কৃষিবিদ, সাংবাদিক, বিশ^বিদ্যালয় শিক্ষক, কলেজ শিক্ষক গন উপস্থিত ছিলেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed