মাধবপুরে সোনাই নদী তীরবর্তী ২০টি গ্রাম প্লাবিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদীর দুই পাড় ভেঙে আশপাশের অন্তত ২০টি গ্রামে প্রবেশ করেছে পানি। এতে তলিয়ে প্লাবিত হয়েছে সেসব গ্রামের রাস্তাঘাট ও বাজার। এছাড়াও পানির সঙ্গে ভেসে গেছে মৎস্য চাষিদের চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ।
শুক্রবার (১৮ মে) সকালে সোনাই নদীর তীরবর্তী আলাবক্সপুর ও মঙ্গলপুর গ্রামের দুইপাশের পাড় ভেঙে এ পানি প্রবেশ করে গ্রামগুলোতে।
স্থানীয়রা জানান, কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর দুই পাড় ভেঙে গেছে। এতে ওই দুই গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এছাড়াও হরষপুর-মাধবপুর ও জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে মনতলা-তেমুনিয়া সড়ক তলিয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলের লাখো মানুষের চলাচলে নেমে এসেছে দুর্ভোগ।
স্থানীয় খালেদ হাসান হৃদয় নামে এক ব্যক্তি জানান, নদীর দুই পাড় ভেঙে যাওয়ায় উপজেলার চৌমুহনী এবং মনতলা বাজারের দোকান-পাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার ব্যবসায়ীরা।
তিনি আরো জানান, হঠাৎ পানি এসে এলাকার পুকুরগুলো তলিয়ে যাওয়ায় চাষ করা মাছ স্রোতের সঙ্গে ভেসে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন স্থানীয় মৎস্য চাষিরা।
এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, পানি প্রবেশ করার বিষয়টি আমাদের জানা নাই। তবে বর্ষা এলে প্রতি বছর সোনাই নদী বাঁধ তলিয়ে যায়।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed