Main Menu

সিলেট নগরী থেকে ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ওসমানী মেডিকেল রোড এলাকা থেকে মো. দুলাল মিয়া (২৬) নামের এক যুবককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ মে) বিকাল ৩টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিএম হামিদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওসমানী মেডিকেল রোডস্থ চৌধুরী হোটেল (আবাসিক) এর ভিতর থেকে তাকে আটক করে।
আটক দুলাল জালালাবাদ থানাধীন পূর্বদশা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল মিয়া জানায়- সে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং ইয়াবা ট্যাবলেট মজুদ রেখে শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed