সিলেটে স্বপ্নসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সিলেটে বাজার মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর মেন্দিবাগ ও উপশহর এলাকায় রিফাত এন্ড কোং, স্বপ্ন, হোটেল রেস্তোরাসহ ফলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা বাজার কমিটির সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম।
এসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত হারে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় স্বপ্নকে ৩০ হাজার টাকা, রিফাত এন্ড কোং কে ১০ হাজার টাকা, ইশিতা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং ভাই ভাই ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার মনিটরিং টিমের মেন্দিবাগ ও উপশহর অংশের নেতৃত্বে থাকা সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সিংহ সংবাদমাধ্যমকে বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রতিবারের ন্যায় এবারো এই কমিটি সিলেটে মাঠ পর্যায়ে কাজ করবে।’
এসময় জেলা মার্কেটিং অফিস, সিলেট চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং র্যাব-৯ ও পুলিশ বাহিনীর সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed