কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ৬ ঘন্টা যান চলাচল বন্ধ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একজন সিএনজি অটোরিক্সা চালককে শ্রীমঙ্গলে মারধরের প্রতিবাদে ৩টি শ্রমিক ইউনিয়নের আহবানে বৃহস্পতিবার (১৭ মে) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। জন দুর্ভোগের কথা ভেবে কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমলগঞ্জ পৌরসভার মেয়রের হস্তক্ষেপে আগামি সোমবার সামাজিক বৈঠকের উদ্যোগ নিলে বেলা ১২টার পর থেকে আবারও কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল উপজেলা সদরের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সিএনজি অটোরিক্সা চালক সমিতির সভাপতি মোঃ মনির মিয়া জানান, বুধবার (১৬ মে) সড়কে মাইক্রোবাসকে পাশ দিতে বিলম্ব হওয়ায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্ট-এর সামনে কমলগঞ্জের সিএনজি অটো চালক আনোয়ার হোসেনের গতিরোধ করে তাকে মারধর করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন। এর প্রতিবাদ করলে কামাল হোসেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক স্ট্যান্ডের সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দকে লাঞ্চিত করেন কামাল হোসেন ও তার লোকজন। এর প্রতিবাদে শ্রীমঙ্গলের একজন মাইক্রোবাস চালককে মারধর করে সিএনজি অটোরিক্সা চালকরা। এ নিয়ে দুই পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে। ফলে ১২২৩নং মিনিবাস চালক সমিতি, ২৩৫৯নং সিএনজি অটোরিক্সা চালক সমিতি ও ২৪০৩নং ট্রাক ও ভারী যানবাহন চালক সমিতি ঐক্যবদ্ধভাবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখে। এর পরে এ পথে চলাচলকারী সিএনজি অটোরিক্সা যাত্রী ও মিনিবাস যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এ ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ ও মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলী মিলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে সমস্যা সমাধানে আগামী সোমবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে একটি সামাজিক বৈঠকের উদ্যোগ নিলে বেলা ১২টার পর থেকে এ পথে সকল প্রকার যানবাহন চলাচল শুরু হয়।
অভিযুক্ত শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন সিএনজি অটোরিক্সা চালকদের সাথে বিরোধ ও উত্তেজনার সত্যতা নিশ্চিত করে বলেন সোমবার সামাজিক বৈঠকে দেখা যাবে আসলে কে দায়ী।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ ৬ ঘন্টা কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই উপজেলা প্রশাসনের উদ্যোগ সোমবারই সামাজিক বৈঠকে এর সমাধান করা হবে। তবে এর মধ্যে উভয়পক্ষ যেন শান্ত থাকে তাও বলে দেওয়া হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed