Main Menu

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জেনেভায় মানববন্ধন

এনায়েত সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জেনেবা ইউনাইটেড ন্যাশনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৪ মে) সুইজারল্যান্ডে জাতিসংঘ দপ্তরে হিউম্যান রাইটস কাউন্সিল চলাকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ ইউরোপিয়ন শাখার আয়োজনে এবং ফ্রান্স ও সুইজারল্যান্ড ঐক্য পরিষদ ও মাইনোরিটি কাউন্সিলর সুজারল্যান্ড শাখার সহযোগিতায় দিনব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পুরো ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত সংখ্যালঘু সম্প্রদায়ের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন, অমরেন্দ্র রায়,অরুন জ্যেতি বড়ুয়া,বিভা রানী বিশ্বাস,দীপঙ্কর রায় করুনা, পরিমল দাস বিমল,বন্যা রায়,প্রকাশ কুমার বিশ্বাস কিশোর, গীতন চৌধুরী,সৃজয় বড়ুয়া,সঞ্জয় বড়ুয়া,অলকা বড়ুয়া,শ্যামল কান্তি দাস,সৌমেত্র ভট্টাচার্য্য,শিল্পী দাস,প্রাণতোষ বিশ্বাস,পলাশ গাংগুলি,নয়ন সোপ,বাবলু দেব,মিনা গোমেজ প্রমুখ।
পরে নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি জাতিসংঘের মহাসচিব ও হিউম্যান রাইটস কমিশনার বরাবর প্রদান করেন।

Share





Related News

Comments are Closed