Main Menu

শাবিতে শিক্ষাদান ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে দিনব্যাপী টিচিং লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষক হওয়ার জন্য কিছু বিশেষ দক্ষতা থাকা দরকার। এই জন্য শিক্ষকদের প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। টিচিং লার্নিং কর্মশালার ফলে শিক্ষকদের গুণগত মান অনেক বৃদ্ধি পাবে। শাবিপ্রবিকে পরিকল্পিত ও আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনের কথা চিন্তা করে লাইব্রেরীর নিচে ছোট একটি বুক শপ করা হবে”।

Share





Related News

Comments are Closed