শাহজালালে বিমান থেকে ৯ কেজি স্বর্ণ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বৃহস্পতিবার (১৭ মে) একটি বিমানের সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ফাহমিদা মাহজাবীন ব্রেকিংনিউজকে জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় শাহজালাল বিমানবন্দরে আসে বিজি ৮৭ ফ্লাইট। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের একটি দল বিমানটিতে তল্লাশি করে। এসময় পরিত্যক্ত অবস্থায় ৩০এফ সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলো কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে বের করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed