অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: অগ্রণী ব্যাংকের ১৫৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী গ্রুপ ইলিয়াছ ব্রাদার্সের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অগ্রণী ব্যাংকের কর্পোরেট বাণিজ্যিক এলাকা চট্টগ্রামের আগ্রাবাদ শাখার ৫ কর্মকর্তাকেও আসামি করেছে দুদক।
বুধবার (১৬ মে) বিকালে দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে নগরীর ডবলমুরিং থানায় এ মামলা দায়ের করেন, (মামলা নং-২৭)।
ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় অগ্রণী ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স (প্রা.) লিমিটেড এর চেয়ারম্যান মো. নূরুল আবছার (৪৯), ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামসুল আলম (৫০), পরিচালক মো. নূরুল আলম (৪২), জয়নাব বেগম (৬৪), কামরুন্নাহার বেগম (৪২) ও তাহমিনা বেগম (৩৪)। এছাড়া মামলায় অগ্রণী ব্যাংক লিমিটেড, কর্পোরেট বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ শাখার সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. নূরুল আমিন (৫৬), সাবেক সহকারী মহাব্যবস্থাপক মো. জোনায়েদ বোগদাদী (৬১), সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার উদয় কুমার বিশ্বাস (৬৩), ম্যানেজার মো. শাহজাদুল আলম (৪৯) ও সহকারী মহাব্যবস্থাপক ইয়াসিন ফারুকীকে (৫৬) আসামি করা হয়।
মামলায় অভিযোগ আনা হয়, অভিযুক্তরা আমদানিকৃত মালামালের ওপর নিবিড় তদারকি ও স্টক পরিদর্শন করেনি। ঋণ মঞ্জুরির শর্তানুযায়ী ঋণের ব্যবহার নিশ্চিতকরণের দায়িত্ব ব্যাংকের নিয়মানুযায়ী শাখা ব্যবস্থাপক ও শাখার কর্মকর্তাদের দায়িত্ব থাকা ছিল। তা সত্ত্বেও ব্যাংক বিধি অনুযায়ী উল্লিখিত ব্যাংক কর্মকর্তারা ঋণ আদায় করেননি। এমনকি মোহাম্মদ ইলিয়াছ ব্রাদার্স (প্রা:) লিমিটেডের পরিচালকরা ব্যাংকের অর্থায়নে ইন্দোনেশিয়া থেকে অপরিশোধিত ( ক্রুড) পাম অয়েল আমদানি করে এবং আমদানিকৃত পণ্য বিক্রয় করার পরও ব্যাংকের অর্থ পরিশোধ না করে ৩ টিটিআর ঋণ বাবদ যথাক্রমে ৪৫ কোটি ৫৯ লাখ টাকা, ৪৬ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকা এবং ৬৩ কোটি ৩৬লাখ ২৫ হাজার টাকা অর্থাৎ সর্বমোট ১৫৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed