Main Menu

ইসরাইলী বাহিনীর গণতহ্যার প্রতিবাদে সিলেটে জামায়াতের মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর বর্বর হামলা গণহত্যা, মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মুকাদ্দাসে নামাজে বাধা মুসলিম বিশ্বের হৃদয়ে রক্তক্ষরনের শামিল। মুসলমানদের পবিত্র স্থান জেরুজালেমে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাঈলের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্তে যখন গোটা মুসলিম উম্মাহ বিক্ষুব্ধ, মর্মাহত ও বিস্মিত। ঠিক সেই মুহুর্তে নিরীহ মুসলমানদের উপর গোলাবর্ষন ও বোমা হামলা চালিয়ে নৃশংস গণহত্যা প্রমাণ করেছে ইসরাইল একটি বর্বর রাষ্ট্র। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বকে গর্জে উঠতে হবে। জেরুজালেমে ইসরাইলের রাজধানী মুসলিম উম্মাহ মেনে কোনদিন মেনে নিবেনা। এব্যাপারে গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বুধবার জামায়াত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী কর্তৃক নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা ও জনমত অগ্রাহ্য করে জেরুজালেমে মার্কিন দুতাবাসা উদ্ধোধনের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, চৌধুরী আব্দুল বাছিত নাহির ও ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী ফরিদ আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর থেকে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করতেই জেরুজালেমে ইসরাঈলের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্তকে সমর্থন দিয়ে সেখানে মার্কিন দুতাবাস উদ্ধোধন করেছেন। জেরুজালেম মুসলিম উম্মাহর পবিত্র স্থান। এখানে ফিলিস্তিনের রাজধানী হতে পারে কিন্তু ইসরাইলের নয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গোটা যখন মুসলিম বিশ্বের ন্যায় ফিলিস্তিন বিক্ষোভে উত্তাল। সেই সময়ে নিরীহ ফিলিস্তিনিদের উপর নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা ইসরাইলী বাহিনী যে বর্বরতার পরিচয় দিয়েছে তা জাতিসংঘ সহ বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। এব্যাপারে এখনই বিশ্ব বাসীকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দিতে হবে।

Share





Related News

Comments are Closed