Main Menu

শ্রীমঙ্গলে অজগর গিলে খেলো আস্ত ছাগল

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লিচু বাড়ি এলাকায় অজগর গিলে খেলো আস্ত একটি ছাগল। ঘটনাটি ঘটে ১৫ মে মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল শহরের অদুরে সদর ইউনিয়নের লাউয়াছড়া বনের রাধানগর গ্রামের লিচু বাড়ি এলাকায়। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন অজগরটিকে উদ্বার করে নিয়ে আসেন তাদের হেফাজতে। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বন বিভাগের কর্মীরা।

এর আগেই আস্ত ছাগলকে গিলে ফেলার দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শী লোকজনের লাঠির আঘাতে অজগরের লেজের দিকে কিছুটা আঘাত প্রাপ্ত হয়। তবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় বণ্যপ্রাণী সেবার ফাউন্ডেশনের লোকজনের তরিৎ উপস্থিতির কারণে।

এদিকে অজগরের আহারের শিকার ছাগলটির মালিক বাচ্চু মিয়া বিট অফিসারের কাছে তার ছাগলের মুল্য দুই হাজার টাকা দাবী করেন। ওই এলাকার বাসীন্দা বাচ্চু মিয়ার ধারণা অজগরটি লাউয়াছড়া বন থেকে এসেছে। তাই লাউয়াছড়া বিট অফিসার মো: আনোয়ার এর কাছে এ দাবী করেন।

এদিকে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ছাগল গিলে খাওয়া অজগরটিকে লোকজন লাঠি-সোটা দিয়ে বিরক্ত করছে এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং আহত অবস্থায় অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন।

বিট কর্মকর্তা মো: আনোয়ার জানান, এ সময় ঐস্থানে অজগরটি নিরাপদ নয় ভেবে আপাতত এটিকে সেবা ফাউন্ডেশনে নিরাপদ স্থানে রাখার জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের জিম্মায় দিয়ে দেন।

অজগরের গলদর্গদ ছাগলের ব্যাপারে বিট কর্মকর্তা আনোয়ার জানান, বাচ্চু মিয়া ছাগলটি বর্গা নিয়ে পোষে আসছিলো। ছাগলের মুল মালিক এটি অজগর খেয়ে ফেলেছে তা বিশ্বাস করবে না তাই তাঁর কাছে এর ক্ষতি পুরণ দাবী করেন। উত্তরে বিট অফিসারও জানান বিষয়টি তিনি বন বিভাগের উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান।

Share





Related News

Comments are Closed