রমযানে সিলেটে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রমযানে সেহরি, ইফতার ও তারাবির নামাযের সময় নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহ রাখতে গ্রাহকদের প্রতি কিছু নির্দেশনা দিয়েছে বিদ্যুত উন্নয়ন বোর্ড, বিরতণ অঞ্চল সিলেট। তাদের পরামর্শ হলো, মিল কারখানা, ওয়েল্ডিং মেশিন, ওয়ার্কসপ, কাপড় ইস্ত্রির দোকান বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বন্ধ রাখা।
মার্কেটগুলোতে রাত ৮টার পর বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখা এবং এই সময়ের পর মার্কেট খোলা রাখতে চাইলে মার্কেট কর্তৃপক্ষকে নিজস্ব জেনারেটর ব্যবহার করা, ফিলিং স্টেশনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিউবোর বিদ্যুৎ বন্ধ রাখা এবং ঐ সময় জেনারেটর ব্যবহার করা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা। এ বিষয়ে বিউবো বিতরণ সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলীর পক্ষ থেকে সবার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed