Main Menu

খুলনা সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান বিএনপির

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

Manual6 Ad Code

বুধবার (১৬ মে) সকাল ১০টায় বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, গতকালের নির্বাচনে ১০৫টি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে দেওয়া হয়েছে। ৪৫টি কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি। ভোট ডাকাতির নতুন সংস্করণ এ নির্বাচন। সেনাবাহিনী মোতায়েন ছাড়া দেশে যে অবাধ নির্বাচন সম্ভব নয় সেটি আবার প্রমাণিত হয়েছে।

সংবাদ সম্মলেনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এডেএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Manual7 Ad Code

উল্লেখ্য, গতকাল মঙ্গলার অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকাদার আব্দুল খালেক জয়লাভ করেন। তিনি পান ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট।

Manual2 Ad Code

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট।

Manual5 Ad Code

কেন্দ্র দখল করে জাল ভোট, ব্যালটে জোর করে সিল মারা এবং এজেন্টদের মারধর ও বের করে দেয়াসহ নানা অভিযোগের প্রেক্ষিতে স্থগিত করা হয় তিনটি কেন্দ্রের নির্বাচন।

মেয়র পদে পাঁচজন প্রার্থী থাকলেও মূলত ভোটযুদ্ধ হয় আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এবং বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর মধ্যে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code