শাবির নৃবিজ্ঞান বিভাগে কর্মশালা অনুষ্ঠিত
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে নৃবিজ্ঞান বিভাগে উন্নয়নমূলক পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন “ডি” এর নৃবিজ্ঞান বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ নূর মোহাম্মাদ মজুমদার এর সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক এ এফ এম জাকারিয়া এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলমসহ নৃবিজ্ঞান বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস তার বক্তব্যে বলেন, ছাত্রদেরকে মানসম্মত শিক্ষা দেওয়াই আমাদের বড় কাজ। আর মানসম্মত শিক্ষা দানের জন্য একাডেমিক কারিকুলাম বিশ্বমানের করে সাজাতে হবে। এজন্য প্রথমে বিভাগের সমস্যা খুঁজে বের করে শর্ট-টার্ম, মিড-টার্ম ও লং-টার্ম পদক্ষেপ নিয়ে ইমপ্রোভমেন্ট প্লান প্রদান করতে হবে। তিনি প্রত্যেক শিক্ষককে ইমপ্রোভমেন্ট প্লান তৈরিতে সহযোগিতা করতে বলেন।
উল্লেখ্য, নৃবিজ্ঞান বিভাগ উন্নয়নের জন্য প্রায় সাত কোটি টাকার বাজেট প্রণয়ন করে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed