খুলনায় জয়ের পথে নৌকার আবদুল খালেক
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সূত্রে পাওয়া প্রাথমিক ফলাফলে জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। যতই নতুন নতুন কেন্দ্রের ফলাফল আসছে, ততই বড় ব্যবধানে পিছিয়ে পড়ছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
মঙ্গলবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত এই সিটিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোটগ্রহণ করা হয়।
এখন পর্যন্ত স্থানীয় সূত্রে পাওয়া ২৮৬টি কেন্দ্রের ভোটে নৌকা প্রতীক নিয়ে তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১,৭৬,৯০২ ভোট। তার নিকটতম ধানের শীষ প্রতীক নিয়ে নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১,০৮,৯৫৬ ভোট। ভোটের ব্যবধান প্রায় ৬৮ হাজার।
এর আগে কেন্দ্র দখল করে জাল ভোট, ব্যালটে জোর করে সিল মারা এবং এজেন্টদের মারধর ও বের করে দেয়াসহ বিক্ষিপ্ত ঘটনায় শেষ হয় খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা।
মেয়রপদে এখানে পাঁচজন প্রার্থী থাকলেও মূলত ভোটযুদ্ধ দেখা গেছে আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এবং বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর মধ্যে।
খুলনা সিটিতে ৩১টি সাধারণ ওয়ার্ড ও দশটি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। মোট ভোটকেন্দ্র ২৮৯টি ও মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৫৬১টি।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed