সিকৃবিতে ছাত্রলীগ সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা!
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক ডাঃ হৃত্বিক দেব অপুকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা। তারা সভাপতি বলয়ের বলে সূত্র জানিয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যুগ্ম সাধারণ সম্পাদক শিপলু রায়, আব্দুস সামাদ আজাদ হল কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন ও শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রাজুর নেতৃত্বে মিছিল বের করেন ছাত্রলীগকর্মীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন প্রাঙ্গনে মিছিলটি শেষ হয়।
মিছিল পরবর্তী সভায় কর্মীদের উদ্দেশ্যে তারা বলেন, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ইউনিট বাংলাদেশের সুশৃঙখল ইউনিটগুলোর একটি। গত ছয় বছর ধরে বিগত কমিটি নেতৃত্ব দিচ্ছেন। নতুন কমিটি গঠনের ব্যাপারে সভাপতি ডাঃ শামীম মোল্লা চেষ্টা করলেও নেতৃত্ব কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছেন সাধারণ সম্পাদক ডাঃ হৃত্বিক দেব অপু। নতুনদের নেতৃত্বে নিয়ে আসতে অবহেলা করছেন দীর্ঘদিন ধরেই।’
বিশ্ববিদ্যালয়ে সীমাহীন দূর্নীতি, নিয়োগ বাণিজ্য, ছাত্রলীগ কর্মীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ করে ক্যাম্পাসে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন কর্মীরা।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহী আলম ও রেজিষ্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েবের সাথে দেখা করেন তারা। শিপলু-আলমগীর-রাজু এই বলয়ের নেতৃত্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ইউনিট পরিচালিত হবে বলে জানিয়ে দেন তাদের।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed