Main Menu

প্রজ্ঞাপন জারির দাবিতে সিলেটে শিক্ষার্থীদের মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দ্রুততম সময়ে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে সিলেটে মানববন্ধন ও মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার (১৩মে) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ কর্মসুচী পালন করা হয়। এসময় শিক্ষার্থীদের মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট ঘুরে শহিদ মিনারে এসে শেষ হয়।

বাংলাদেশ ছাত্র অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে কর্মসুচীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজসহ নগরীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

সংসদে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী রোববার বিকেল পাঁচটার মধ্যে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবী জানান আন্দোলনকারীরা।

রোববার প্রজ্ঞাপন জারি না হলে সোমবার থেকে ধর্মঘটের ডাক দেয়া হবে বলে হুশিয়ারি করেন আন্দোলনকারীরা।

Share





Related News

Comments are Closed