সিলেটে ভোজনবাড়ি রেস্টুরেন্টে হামলা ভাঙচুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত ভোজনবাড়ি রেস্টুরেন্টে ভাঙচুর চালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। রোববার (১৩ মে) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় রেষ্টুরেন্টের সামনের বেশ কিছু কাঁচ ভেঙে ফেলে তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একদল স্বেচ্ছাসেবক লীগ কর্মী জিন্দাবাজার পয়েন্ট থেকে মিছিল নিয়ে এসে হঠাৎ করেই ভোজনবাড়ি রেস্টুরেন্টে ভাঙচুর চালায়। ভাঙচুর চলাকালে এলাকায় আতঙ্ক দেখা দেয়। এসময় অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন।
সূত্রে জানা যায়, ভোজনবাড়ির মালিকপক্ষের একজন আত্মীয় লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ‘কটূক্তি’ করেন। এর জের ধরেই এ ভাঙচুর চালানো হয় বলে জানায় সূত্র।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে রোববার সিলেটে বিক্ষোভ মিছিল করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
নাম প্রকাশে অনিচ্ছুক ভোজনবাড়ি রেস্টুরেন্টের এক কর্মচারী জানান, আমরা সবাই তখন কাজে ব্যস্ত ছিলাম। হটাৎ করেই একদল যুবক মিছিল নিয়ে এসে এবং হাতে হকিস্টিক ও ইট পাটকেল দিয়ে ভাঙচুর চালিয়ে চলে যায়। তবে ভোজনবাড়ির স্বত্বাধিকারী ঝুনু চৌধুরী এ বিষয়ে কোন বলতে রাজী হননি।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ভাঙচুর সম্ভবত কোন রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই ঘটানো হয়েছে। আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে ফোর্স পাঠিয়েছি।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed