Main Menu

বিশ্বনাথে ইয়াবাসহ আটক ২

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ১৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার নাচুনী গ্রামের আকিল আলীর ছেলে জিতু মিয়া (২৮) ও জগন্নাথপুর থানার বাউরকাপন গ্রামের রুশমত উল্লার ছেলে রুবেল মিয়া (৩২)। রোববার ভোরে উপজেলার মিয়ার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবাহা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
ইয়াবাসহ দুইজনকে আটকের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed