পিইসি বাতিলের দাবিতে স্মারকলিপি পেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শৈশবের আনন্দ কৈশোরের উচ্ছাস যেন পিইসির মত বাণিজ্যিক পরীক্ষার চাপে হারিয়ে না যায়, প্রশ্নফাঁসের মত ব্যাধি যেন শিশুদের নির্মল মনকে কলুষিত করতে না পারে এই দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নগর শাখার উদ্যোগে রোববার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এবং শিক্ষা মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার উপ পরিচালক দেবজিৎ সিনহা।
স্মারকলিপি পেশের পূর্বে সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভাপতিত্তে¡ ও সহÑসভাপতি সঞ্জয় কান্ত দাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন এম.সি কলেজ শাখার আহবায়ক সাদিয়া নোশিন তাসনিম, মদন মোহন কলেজ শাখার সংগঠক পলাশ কান্ত দাস , সদর উপজেলা শাখার আহবায়ক বিশ্বজিৎ শীল, নগর শাখার স্কুল সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে পিইসি পরীক্ষা বাতিল , প্রশ্নফাঁস ও কোচিং বাণিজ্য বন্ধের দাবি জানান। সমাবেশ শেষে মিছিল সহকারে ডিসি অফিসে স্মারকলিপি পেশ করা হয় ।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed