সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মাহে পবিত্র রমজান মাসে ছাটাই বন্ধ ও বেতন-বোনাসের দাবীতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১২ মে শনিবার দুপুরে নগরীর চোহাট্টা পয়েন্ট থেকে এক মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদেক মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু। বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির, সাংগঠনিক সম্পাদক সম্পাদক ইমান আলী। আরো বক্তব্য রাখেন বন্দরবাজার আঞ্চলিক কমিটির সহ সভাপতি হাসান মিয়া, বাবনা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ শাহিন মিয়া। উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা মোঃ মিজান মিয়া, মহানগর কমিটির সাবেক সহ সভাপতি মোঃ জালাল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি বেকারী, চাইনিজ, ফাস্টফুডে কর্মরত শ্রমিকদের রমজান মাসে পূর্ণ মজুরি ও উৎসব বোনাসের দাবী জানান। বক্তারা আরো বলেন, রমজান মাসে ব্যবসা মন্দার অযুহাতে বে-আইনী ভাবে শ্রমিক ছাঁটাই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নেতৃবৃন্দ নিয়োগপত্র, পরিচয়পত্র, হাজিরা খাতা, বেতন বই, সপ্তাহে দেড় দিন সাপ্তাহিক ছুটি, ১৪দিন অসুস্থতাজনিত, ১০দিন নৈমিত্তিক, প্রতি ১৮ দিনের কাজের জন্য ১ দিন অর্জিত, ১১ দিন উৎসব ছুটি সহ শ্রম আইন বাস্তবায়নের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed