Main Menu

একাদশে ভর্তির আবেদন শুরু রোববার

বৈশাখী নিউজ ডেস্ক: রোববার থেকে শুরু হতে যাচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার আবেদনপত্র গ্রহণ। চলবে ২৪ মে পর্যন্ত। তবে পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের আবেদন আগামী ৫ ও ৬ জুন গ্রহণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া এবার একাদশে ভর্তি শতভাগ মেধার ভিত্তিতে হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বিশেষ অগ্রাধিকারের (কোটা) আবেদনকারী থাকলে মোট আসনের অতিরিক্ত (মুক্তিযোদ্ধা-পাঁচ শতাংশ, বিভাগীয় ও জেলা সদর-তিন শতাংশ, শিক্ষা মন্ত্রণালয়ের অধঃস্তন দপ্তরসমূহ দুই শতাংশ, বিকেএসপি-শূন্য পাঁচ এবং প্রবাসী শূন্য পাঁচ শতাংশ) শিক্ষার্থী ভর্তি করা হবে।

৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভায় ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা’ চূড়ান্ত করা হয়।

একজন শিক্ষার্থীরা অনলাইনে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদ্রাসায় আবেদন করা যাবে। এতে নেওয়া হবে ১৫০ টাকা। মোবাইল ফোনে প্রতি এসএমএসে একটি করে কলেজে আবেদন করা যাবে। এর জন্য ১২০ টাকা দিতে হবে। তবে এসএমএস এবং অনলাইন মিলিয়ে কোনো শিক্ষার্থী ১০টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না।

এবার প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। এরপর আরও একাধিক ধাপে ফল প্রকাশ ও মাইগ্রেশনসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

কেউ ভর্তি ফরম পূরণ করলে মেধা তালিকা অনুযায়ী নির্ধারিত কলেজে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে হবে। পরবর্তীতে অন্য কোনও কলেজে ভর্তির অপেক্ষায় কেউ যদি ভর্তি না হয়, তাহলে একবার ফরম পূরণ করে দ্বিতীয়বার ভর্তির সুযোগ পাবে না। তবে কোনো প্রতিষ্ঠানের আসন ফাঁকা থাকা সাপেক্ষে নতুন করে ভর্তি ফরম পূরণ করে ভর্তি হতে পারবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থী ১০টি কলেজেই ভর্তির সুযোগ পাবে। মেধা তালিকা অনুযায়ী যেখানে সুযোগ পাবেন সেখানেই ভর্তি হতে পারবে।

Share





Related News

Comments are Closed