Main Menu

যুব জমিয়ত নেতার মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল­াহ হিল বাকী’র মুক্তির দাবিতে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে (১২ মে) শনিবার বাদ যোহর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মহানগর সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পুলিশ বাহিনী যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুল­াহ হিল বাকীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। বক্তারা অবিলম্বে আব্দুল­াহ হিল বাকী’র নিঃশর্ত মুক্তির দাবি জানান। আলেম ওলামাদের হয়রানী ও গ্রেফতার নির্যাতন পরিণাম শুভ হবে না। রমজানের পূর্বেই তাকে মুক্তি দিতে হবে। উলে­খ্য, গত ৬ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের ২০ দলীয় জোটের প্রার্থী হাসান উদ্দিন সরকারের নির্বাচনী প্রচারণা শেষে বাসায় ফেরার পথে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ওলিউর রহমান, মহানগর জমিতের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সালিম ক্বাশেমী, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক রোটারিয়ান বদরুল আলম, মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, সহ সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমিন, জেলা যুব জমিয়তের অর্থ সম্পাদক আব্দুল­াহ আল মামুন খান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ লুৎফুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ফয়েজ উদ্দিন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা সালিক আহমদ, এনামুল হক ছাত্রনেতা হাফিজ সাজ্জাদ হোসাইন রুমন প্রমুখ।

Share





Related News

Comments are Closed