মা দিবস উপলক্ষে সিলেটে সেমিনার ও স্বাস্থ্য ক্যাম্প
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার (১০ মে) নগরীর সুবিদবাজারে সেমিনার ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
তৃণমূলের বিভাগীয় সমন্বয়কারী বিলকিস নুরের সভাপতিত্বে ও জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক শামীমা নার্গিস। আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তৃণমুলের সহ সভাপতি হাসিনা বেগম, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সভাপতি ইন্দ্রানী সেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির পরিচালক হিমাংশু মিত্র, কার্ডিকফ স্পেশালিস্ট ড. নবীন কৃষ্ণ, স্পাইন আর্থোপেডিক্স ড. সুরা হরি, জেসপ্রীত কোর, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক জিয়া উদ্দিন জিয়া, রাজনীতিবিদ বিলাল খান প্রমুখ। স্পাইন আর্থোপেডিক্স সভায় আগামী ১১ ও ১২ মে গাইনী, কার্ডিকফ ও স্পাইন আর্থোপেডিক্স রোগের চিকিৎসা প্রদান করা হবে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed