তাহিরপুরে ট্রাক চাপায় কিশোরের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বড়ছড়া শুল্কষ্টেশন এলাকায় ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে বাংলাদেশী এক কিশোর মারা গেছে। নিহত কিশোরের নাম বাদল মুছি (১৫)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের কাছকা মুছির পুত্র। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাংলাদেশের ঝুমা এন্টারপ্রাইজের মালিক রাজন পালের কয়লা নিয়ে বড়ছড়া শুল্ক ষ্টেশন দিয়ে বাংলাদেশে একটি ভারতীয় কয়লাবাহী ট্রাক প্রবেশ করে।
বেলা দেড়টার দিকে জিরো পয়েন্ট থেকে রাজন পালের বড়ছড়া কয়লা ডিপোতে ট্রাকটি যাওয়ার সময় কয়লাঘাট নামক স্থানে শিশুটি কে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মারা যায়। এসময় এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে ট্রাক ড্রাইভার ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed